ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১২
আজকের সর্বশেষ সবখবর

মানুষের প্রত্যাশা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের ওপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেটা পূরণ করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা করতে গিয়ে আমরা নিরন্তরভাবে কাজ করে যাবো, কোনো গাফিলতি থাকবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের মূল জায়গাটা হবে বিএনপি-র ৩১ দফা এবং নির্বাচনী মেনিফেস্টোকে ধারণ করে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, এ দেশ গড়ার জন্য ৭১’ সালে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের যে বিষয়, সেখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।