তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপহার গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা।
এর আগে মমতা বাংলাদেশি নাগরিকদের অভিনন্দন জানান। সেখানে তিনি তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে উল্লেখ করেন। শুভেচ্ছা বার্তায় পবিত্র রমজান মাস উপলক্ষে আগাম শুভেচ্ছাও জানান পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, বাংলাদেশের সব ভাই-বোন ও জনগণকে আন্তরিক অভিনন্দন। আগাম রমজান মোবারক। এই মহান বিজয়ের জন্য তারেক ভাই, তার দল এবং সব দলকে শুভেচ্ছা। সবাই ভালো ও সুখে থাকুন, এ কামনাও করেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
