ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৭
আজকের সর্বশেষ সবখবর

চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। আগে এখান থেকে ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট যেত। এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি।

শনিবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা সামনে এগোতে চাই। আমরা চিংড়ি মাছের দৌঁড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌঁড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই।

তিনি বলেন, গেল ৫৪ বছরে জুলুমের শিকার পরিণত হয়েছে অনেকে। সবথেকে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। গেল আওয়ামী সরকারের আমলে সবগুলো অফিস একসাথে তালাব্ধ করে রাখা হয়েছিল। নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছিল।

 

 

জামায়াত আমির অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি হিসেবে নাম দিয়ে মামলা বাণিজ্য করেছে।

সিলেটবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরেন জামায়াত আমির। বলেন, এখানকার মানুষের সুপেয় পানি পাওয়া আলাদীনের চেরাগের মতো। তিনি বলেন, এই অঞ্চল খনিজ সম্পদে ভরপুর। কিন্তু সেটার ন্যায্য হিস্যা মানুষ পায় না। এখানকার নদীগুলোকে শুকিয়ে হত্যা করে কঙ্কাল ও মরুভূমি বানানো হয়েছে। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনও সব জায়গায় পাওয়া যায় না।

মদ-গাঁজা-অস্ত্রে একদল সবসময় অস্থির করে রাখে সিলেটকে, এমন কথাও বলেন ডা. শফিকুর। বলেন, জামায়াত এইসব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের সেবা করার দায়িত্ব পেলে কেউ চাঁদাবাজি করার এবং ঘুষ নেওয়ার সাহস পাবে না বলেও উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।