ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৩
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানে গলফ বল কারখানায় আগুনে ৯ জনের প্রাণহানি

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ
পঠিত: 94 বার
Link Copied!

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহের শেষ দিকে একটি গল্ফ বল কারখানায় আগুনে কমপক্ষে নয় জন নিহত হয়েছে। ঐ আগুনের ঘটনায় বিস্ফোরণে চারজন দমকলকর্মী মারা গেছে। কর্মকর্তারা সোমবার একথা জানান।

স্থানীয় সরকারের তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতভর আগুনে ১শ’ জনেরও বেশি লোক আহত হয়েছে। যাদের বেশিরভাগই পিংটুং কাউন্টির দূর্ঘটনা কবলিত কারখানাটির শ্রমিক।

খবর এএফপি’র।

স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে জানান, ঘটনাস্থলে পাওয়া কয়েকটি মৃতদেহ শনাক্তের জন্য আরও পরীক্ষার প্রয়োজন। আগুনে একজন এখনও নিখোঁজ রয়েছে।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা শনিবার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন লাগার কারণ অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।