ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন শেখ হাসিনা : ডেপুটি স্পিকার

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
পঠিত: 189 বার
Link Copied!

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, অনেক মেধা ও শ্রম দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সোনার বাংলা বিনির্মাণের পথ প্রশস্ত করেছেন।

পাবনা জেলার সাঁথিয়ার থানা পাড় সংলগ্ন ইছামতি নদীতে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শামসুল হক টুকু আরো বলেন, সারা বিশ্বে যেখানেই নির্যাতন হোক তার বিরুদ্ধে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আপামর জনতার নেত্রী । জননেত্রীর জন্মদিনকে সামনে রেখে প্রতি বছর কৃষক বিনোদন ও নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা প্রতীক বঙ্গবন্ধুর, নৌকা জননেত্রী শেখ হাসিনার,নৌকা এদেশের কৃষক, যুবক, মাঝি-মাল্লা ও উন্নয়নের প্রতীক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো আমাদের একজন নেতা ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একইভাবে শেখ হাসিনা জীবিত ছিলেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের মহাসড়কে ওঠেছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দিনে আবারো নৌকার পক্ষেই জনগণ রায় দিবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।