ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩১
আজকের সর্বশেষ সবখবর

আজ বিএনপির দুই কর্মসূচি স্থগিত

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
পঠিত: 136 বার
Link Copied!

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় দুই কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) দলটির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এছাড়াও, বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে, স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে দলটি। রাতে এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।