ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৭
আজকের সর্বশেষ সবখবর

উত্তর সিটির খালগুলোতে নৌপথ চালু করা হবে : মেয়র আতিকুল ইসলাম

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
পঠিত: 308 বার
Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের যানজট নিরসনে ও পরিবেশ রক্ষায় ডিএনসিসি’র আওতাধীন খালগুলোতে নৌপথ চালু করা হবে। হাতিরঝিলের আদলে মিরপুরের রূপনগর খাল দিয়ে তুরাগ নদী পর্যন্ত নৌপথ চালু করা হবে।

আজ রোববার ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ আয়োজিত প্রকৃতির সঙ্গে সংহতি: উন্নয়ন ও প্রতিবেশ ব্যবস্থাপনার ভারসাম্য শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, রূপনগর খালে মোট ১১টি ব্রিজ রয়েছে, সেগুলোকে আর্চ ব্রিজ নির্মাণের মাধ্যমে এই পথে নৌযান চলাচলের ব্যবস্থা করা হবে। এই শহরকে বাঁচাতে ন্যাচার বেজড সলিউশন করতে হবে। নৌপথ চালুর মাধ্যমে যানজট যেমন কমবে সেই সাথে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।

ডিএনসিসি মেয়র বলেন, গুলশান, বনানী ও বারিধারা অনেকটা ম্যানহাটন শহরের মতোই অভিজাত ও ব্যয়বহুল। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক এসব এলাকায় কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানালেও সুয়ারেজের ব্লাক ওয়াটারের সংযোগ আমাদের সারফেস ড্রেনে দিয়ে রেখেছে। অভিজাত এলাকায় পয়ঃবর্জ্যরে অবৈধ সংযোগ দুঃখজনক। অল্প টাকা খরচ করে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করেনি।

বাসা-বাড়ির পয়ঃবর্জ্যরে সংযোগ সারফেস ড্রেন (স্ট্রম ড্রেন) অথবা খালে দেয়া যাবে না উল্লেখ করে মেয়র বলেন, পয়ঃবর্জ্যরে লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালকে দূষণ করছে। দূষণের ফলে খালে মাছের চাষ না হয়ে সেখানে মশার চাষ হচ্ছে। তা আর হতে দেয়া যাবে না। শহরে অথচ অল্প খরচে ভবনের বেজমেন্টে অনসাইটে স্যানিটেশন ব্যবস্থার পরামর্শ দেন মেয়র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।