ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

প্রভাবশালী সন্ত্রাস জুলুমবাজ মেরাজের যন্ত্রণায় অতিষ্ট এলাকাবাসী

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
পঠিত: 407 বার
Link Copied!

টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চঞ্চল হোসেন বেপারীর ভাগিনা মেরাজ।

মোঃ আমজাদ হোসেন একজন দরিদ্র ক্ষুদ্র সিঙ্গারা, পোরীর দোকানদার। স্থানীয়ভাবে লৌহজংয়ের বাসিন্দা। খিদিরপাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে তার বাড়ি। বালিগাঁও শামসুল হকের ছেলে সন্ত্রাসী মেরাজ তার উপরে অতর্কিত হামলা করে।

প্রচুর মারধর করার কারণে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে বালিগাঁও হাসপাতালে নিলে ডাক্তার জানিয়ে দেয় তার চিকিৎসা এখানে সম্ভব নয় তখন ঢাকা মেডিকেল হাসপাতালে হস্তান্তর করা হয়। তার অবস্থা গুরুতর। চঞ্চল বেপারীর পৃষ্ঠপোষকতায় ও তার আরেক ভাগিনা বাবুর সহযোগিতায় অপকর্ম করে আসছে দিনের পর দিন ।

নারী কেলেঙ্কারি সহকারে নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে কোন প্রকার প্রতিক্রিয়া জানাতে সাহস পায় না এলাকাবাসী। মেরাজ সব জায়গায় বলে বেড়ায় তার মামার আধিপত্য আছে সে কাউকে ভয় পায় না। প্রশাসন তাদের হাতের তলায়।

ভুক্তভোগের স্ত্রীর সাক্ষাৎকার নিলে তিনি জানান তার স্বামীকে ইতিপূর্বে হুমকি দিয়েছিল।তার দরিদ্র পরিবার, তার স্বামী সংসার পরিচালনা করে , স্বামীর কিছু হয়ে গেলে তাদের জীবিকা নির্বহন কে করবে, অসহায় নারী আর্তনাদ কান্নায় ভেঙে পড়ে এবং প্রশাসন এবং দেশবাসী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।