ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
আজকের সর্বশেষ সবখবর

“১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি”

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
পঠিত: 193 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর নয়াপল্টন এলাকা হতে ১০০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম: মোঃ জসিম উদ্দিন ওরফে জসিম (৪৫)। বুধবার ৩ সেক্টেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ০৮:৩০ মিনিটের সময় পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম।ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ০৮:৩০ মিনিটের সময় পল্টন মডেল থানাধীন রয়েল ক্রিস্টাল নামীয় গাড়ীর শো-রুমের সামনে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালীন একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় ১০০০০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।