ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কিছুই পায়নি : ওবায়দুল কাদের

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
পঠিত: 94 বার
Link Copied!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশ শাসনের নামে হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট করে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কিছুই পায়নি, পেয়েছে একেবারে অশ্বডিম্ব।

তিনি বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর দোসর বিএনপি। ক্ষমতায় থাকতে কি করেছো? শেখ হাসিনা দিয়েছে মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আর কত কি। হায়রে জ্বালা, অন্তর জ্বালা। তোমরা কি দিলা? দেশ শাসন করে হাওয়া ভবনে লুটপাট করে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছো। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে পেয়েছে একেবারে অশ্বডিম্ব।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মাঝে মাঝে আন্দোলনে বিরতি দেয়। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে। আর বাইরে পুলিশের গতিবিধি দেখে। এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে। তারেক রহমান রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়েছিল। সে নাকি বাংলাদেশের বীর নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে না। এদের বিরুদ্ধে লড়তে হবে। একসঙ্গে লড়াই করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। সামনে লড়াই, ডিসেম্বরে ফাইনাল খেলা। জিততে হবে। জিততে পারবেন। কারণ, ওদের হাতে শোকের পতাকা। আমাদের হাতে শেখ হাসিনার বিজয়ের পতাকা। আমরা বিজয়ের সোনালী বন্দরে পৌঁছে যাবো।

তিনি বলেন, বিএনপির দাবি একটাই, শেখ হাসিনাকে হঠাতে হবে। কোন দুঃখে? কেন পদত্যাগ করবেন শেখ হাসিনা? কোনো দেশের নির্বাচনী নীতিতে এটা আছে?

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শেখ হাসিনা দিয়েছেন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, একদিনে শত সেতু, একদিনে শত সড়ক। অপেক্ষা করুন, আরও দেড়শো সেতু আসছে। একদিনে উদ্বোধন হবে।  বিএনপি কী দিয়েছো? ঘোড়ার ডিম! ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখো। আন্দোলন তো নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।