ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

পিআরের কারণে ভোট বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে: ডা. জাহিদ

সত্যের কন্ঠ
আগস্ট ২২, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
পঠিত: 165 বার
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, পিআর পদ্ধতিতে ভোট চাওয়া দলগুলো প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না? এই দলগুলোর কর্মকাণ্ডে প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। স্বৈরাচারের ফেরত আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় রাজনীতিকে গায়ের জোরে নয়, রাজনীতি দিয়েই মোকাবেলা করার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সংস্কারের বিএনপির হাত ধরে শুরু হয়েছে। যে দলগুলো এখন সংস্কার কথা বলছেন তারা কখনো সংস্কার করেনি। সংবিধানে কোথাও স্বৈরাচার হতে বলেনি। এর অপব্যবহারেই স্বৈরাচার তৈরি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।