ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬
আজকের সর্বশেষ সবখবর

কিছু বড় দেশ বাংলাদেশে তাঁবেদার সরকার চায় : প্রধানমন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ৩১, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
পঠিত: 124 বার
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক দেশ চায়, এদেশে এমন সরকার আসুক যারা তাদের পদলেহন করবে।’

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে অনেক দেশ চায়, এদেশে এমন সরকার আসুক যারা তাদের পদলেহন করবে।

ইউক্রেনের অবস্থা দেখেন। সেখানে নারী ও শিশুদের কী অবস্থা?’ বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা বক্তব্য দেওয়া পশ্চিমা বিভিন্ন দেশকে বিএনপির ‘প্রভু’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাদের আবার কিছু প্রভু আছে, তারা আবার একই সঙ্গে সুর মেলায়।

বাংলাদেশে এখন নাকি একেবারে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেই হবে। আমার প্রশ্ন সেইসব লোকের কাছে বা সেই সব দেশের কাছে যারা এখন শুধু গণতন্ত্র খুঁজে বেড়ায় বাংলাদেশে, যখন জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল বা যখন এরশাদ মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল, আমরা যখন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কই তাদের তো সেই চেতনা দেখি নাই। তখন তো তাদের কথা শুনিনি।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় ইতিহাসের নানা ঘটনাপ্রবাহও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসার-সদস্যদের হত্যা করে। বিমান বাহিনীর শত শত অফিসারদের হত্যা করেছে। হত্যা করে লাশ কারও কাছে দেয়নি, গুম করে ফেলেছিল জিয়াউর রহমান।

এখনো তাদের পরিবার তার লাশ খুঁজে ফেরে কোথায় তাদের কবর। পাপ বাপকেও ছাড়ে না। যেভাবে জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেও কিন্তু খুন হয়।’

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।