ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : আবুল কালাম আজাদ

সত্যের কন্ঠ
আগস্ট ২৭, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
পঠিত: 166 বার
Link Copied!

বাংলাদশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিচক্র যে পাকিস্তানের আদর্শে বাংলাদেশকে পরিচালনার চেষ্টা করেছিল, সেই পাকিস্তান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে আর বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

শনিবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাসস প্রধান একথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট খুনীচক্র জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে- তা কোন ভাবেই মোচনীয় নয়। খুনীদের বিচার হওয়া মানে তাদের শাস্তি হল মাত্র। খুনীচক্র দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল।

তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আরও বেশি বেশি চর্চা করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে। তাহলে দেশ আরও এগিয়ে যাবে।

এসময় তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবারও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের ধারক ও বাহক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।