ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৪
আজকের সর্বশেষ সবখবর

৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ এর খুনীরাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল : ইন্দিরা

সত্যের কন্ঠ
আগস্ট ২৪, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
পঠিত: 188 বার
Link Copied!

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীরাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল।

আজ বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদ আইভি রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়ার প্রত্যক্ষ সহায়তায় ও নির্দেশে ২১ আগস্টের  হামলা হয়। তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধূলিস্যাৎ করে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানে পরিণত করতে চেয়েছিল। কেননা খালেদা জিয়া ২১ আগস্ট হামলা নিয়ে জাতীয় সংসদে আলোচনা করতে দেননি।

একুশে আগস্টের স্মৃতি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমি তখন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেদিন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যালিতে ট্রাকের সিড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। আইভি আপাও ছিলো। এর কয়েক সেকেন্ডের মধ্যে গ্রেনেড হামলা শুরু হয়। রক্তে ভেসে যায় বঙ্গবন্ধু এ্যাভিনিউর পিচঢালা রাজপথ।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়বের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন একই মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য ফরিদা রেজা ও পারভীন জামান কল্পনা। স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী  পরিচালক আবেদা আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।