ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় দুটি হত্যা মামলার দুজন মুল আসামী গ্রেফতার

সত্যের কন্ঠ
আগস্ট ২২, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
পঠিত: 548 বার
Link Copied!

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ- পাবনায় দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন এবং দুই মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আজ সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, আতাইকুলা থানার দড়িশ্রীকোল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস হত্যা মামলায় মুল আসামী আকমল হোসেনকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ঝিনাইদহ থেকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে আসামী জানান, স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্কের কারনেই গত ৮ আগষ্ট তাকে হত্যা করা হয়।

এছাড়াও জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ধারালো অস্ত্রাঘাতে নিহত দর্জি হাসিনুর রহমান হাসু হত্যা মামলার মুল আসামী নিহতের নিজ ভায়রা রিমনকে পুলিশ গত ১৫ আগস্ট উল্লাপাড়া থেকে গ্রেফতার করে।

সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, আতাইকুলা থানার ওফিসার ইন চার্জ হাফিজুর রহমান সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।