শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধিঃ-
পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামিলীগের উদ্যোগে আজ ২১শে আগস্ট রোজ সোমবার বিকাল ৩টার সময় ধুলাউড়ি ইউনিয়ন পরিষদে চত্বরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগ ধুলাউড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জরিফ আহমেদ (মাস্টার) ও বাংলাদেশ আওয়ামিলীগ ধুলাউড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মন্ডল সহ আরো নেতাকর্মীগন উক্ত মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া করা হয়।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
