ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত

সত্যের কন্ঠ
জুন ৮, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
পঠিত: 85 বার
Link Copied!

গত ২৪ ঘণ্টায় ৪ জনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, এ ভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে কোভিড-১৯ এ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে, আজ এক বার্তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এর আগে, শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বার্তায় জানানো হয়– দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।