ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

৮৫% বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক

সত্যের কন্ঠ
জুন ৭, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
পঠিত: 161 বার
Link Copied!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, কোরবানির পশুর বর্জ্য ৮৫% অপসারণ শেষ। এখনও কোরবানি চলছে, এগুলো অপসারণের কাজ চলছে।

শনিবার (৭ জুন) রাতে ডিএনসিসির নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীবাসীকে অনেক ধন্যবাদ। নগরবাসী দ্বায়িত্বশীলতার পরিচয় ফিয়েছে। আমরা আগামীকাল ও তার পরদিন ধারাবাহিকভাবে বর্জ্য অপসারণের কাজ করব। আগামীকাল মূল সড়কগুলো পরিষ্কার করা হবে।

মোহাম্মদ এজাজ আরও বলেন, এই মুহূর্তে কোথাও ময়লা পড়ে নাই। নতুন করে যদি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও কোরবানি হয়, সেই বর্জ্য অপসারণের কাজ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।