ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

সত্যের কন্ঠ
জুন ৭, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
পঠিত: 168 বার
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছেন সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান। শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা।

এ সময়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান উপদেষ্টার সাথে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় দুই বাহিনী প্রধানের সাথে তাদের স্ত্রীরাও উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।