ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৩
আজকের সর্বশেষ সবখবর

১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু

সত্যের কন্ঠ
আগস্ট ৮, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
পঠিত: 317 বার
Link Copied!

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে না। ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

দীপু মনি বলেন, পরীক্ষা উপলক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য বুধবার ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।