ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৫
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি : তথ্যমন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ৪, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
পঠিত: 142 বার
Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরো বেশি মারাত্মক বিএনপি।

‘এডিস মশা কামড়ায়, বিএনপি আগুন জ্বালায়’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে।

আজ শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগের আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরির কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনার মহামারিসহ সব বিপদে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও দাঁড়িয়েছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অনেক মানুষ ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক দেশে আমাদের তুলনায় ডেঙ্গুতে আক্রান্তের হার অনেক বেশি।

মৃত্যুর হারও সেখানে বেশি। আমাদের সরকার সেটা নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা, আব্দুল লতিফ তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বানাথ সরকার বিটু, শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিব মোল্লা, অর্থ সম্পাদক নাজির মিয়া, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।