ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৫
আজকের সর্বশেষ সবখবর

ওমানে আটক নারী এমপি ছাড়া পেয়েছেন : পররাষ্ট্র মন্ত্রণালয়

সত্যের কন্ঠ
আগস্ট ৩, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
পঠিত: 422 বার
Link Copied!

ওমানে আটক বাংলাদেশ নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারসহ ১৭ জন ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন এ তথ্য জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, ‘আওয়ামী লীগের নারী সংসদ সদস্যের আটকের বিষয়টি জানার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংসদ সদস্যসহ মোট ১৭ জনকে রিলিজ করেছে। তারা সবাই এখন মুক্ত।’

সেহেলি সাবরিন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুনে শ্রদ্ধাশীল থাকার এবং তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তাই প্রবাসী বাংলাদেশিদের ওপর আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের নেতা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যখন বিদেশ সফর করেন, তখন কারও সঙ্গে সাক্ষাৎ x সভা করার ক্ষেত্রে স্থানীয় আইন-কানুন মেনে চলবেন। যাতে কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। কারণ এটি প্রবাসীদের জন্য যেমন বিব্রতকর তেমনি সরকারের জন্যও।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।