ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৮
আজকের সর্বশেষ সবখবর

এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ৩, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
পঠিত: 410 বার
Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,  জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা কোন কঠিন কাজ নয়।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর সময় ওই ভাইরাস প্রতিরোধে যেভাবে সকলে গুরুত্ব দিয়েছিল এবং ঐক্যবদ্ধভাবে সংক্রমণের বিরুদ্ধে কাজ করেছিল তাতে মহামারী মোকাবেলায় আমরা সফল হয়েছিলাম। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর মতো রোগের সংক্রমণ প্রতিরোধেও  সেভাবে কাজ করতে হবে।

আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া কার্যক্রম পর্যালোচনা সম্পর্কিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী।

তিনি বলেন,  এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

এ সময় তিনি এডিস মশার লার্ভা পাওয়া গেলে বা লার্ভা সৃষ্টির মতো উপযুক্ত পরিবেশ আছে এমন বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতকে বড় অংকের  জরিমানার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,  নানাভাবে সতর্ক করার পরও মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার মত অসচেতনতাকে ক্ষমা করার সুযোগ নেই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।