ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী উদ্যান এলাকাঃ নেতা-কর্মীদের ভিড় !!

সত্যের কন্ঠ
জুলাই ২২, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 173 বার
Link Copied!

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল- এ তিন সংগঠনের উদ্যোগে আজ শনিবার তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় শুরু হবে এ সমাবেশ। এ সমাবেশ থেকে এক দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

 দেখা গেছে, সমাবেশে যোগ দিতে তরুণ নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকার ভিভিন্ন সড়ক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছে সমাবেশে।

জানা গেছে, সমাবেশে চাকরিবঞ্চিত, গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্য, ভোট না দিতে না পারা তরুণ-তরুণীসহ এই সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার লোকারণ্য হয়ে গেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিসহ নানা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।