ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩১
আজকের সর্বশেষ সবখবর

ব্যাট হাতে বাজে ফর্মে রোহিত, নেতৃত্বে বুমরা

সত্যের কন্ঠ
জানুয়ারি ৩, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
পঠিত: 71 বার
Link Copied!

ব্যাট হাতে বাজে ফর্মের কারণে রোহিত শর্মা নিজেকে একাদশ থেকে সরিয়ে নিয়েছেন, যা নিয়ে চলছিল অব্যাহত সমালোচনা। তার পরিবর্তে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। তবে রোহিত নিজেকে সরিয়ে নিলেও দলের পারফরম্যান্স খুব একটা উন্নত হয়নি। পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ১৮৫ রানে। এর জবাবে অস্ট্রেলিয়া প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ৯ রান নিয়ে।

সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার, জয়সওয়াল এবং লোকেশ রাহুল। এরপর বিরাট কোহলি ও শুভমান গিলের বিদায়ের পর ৭২ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ৪০ রান করা ঋষভ পন্থ প্রতিরোধের চেষ্টা করলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। রবীন্দ্র জাদেজা ২৬ রান করে স্টার্কের শিকারে পরিণত হন। শেষদিকে যশপ্রীত বুমরাহর ২২ রানের অবদানে দল ১৮৫ রানে গুটিয়ে যায়। স্কট বোল্যান্ড নেন চার উইকেট।

৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

প্রসঙ্গত, সিরিজে সমতা আনতে হলে ভারতকে এই টেস্ট জিততেই হবে। তা না হলে ১২ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলবে অস্ট্রেলিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।