ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
পঠিত: 298 বার
Link Copied!

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।  ঢাকায় মারা গেছেন ৮ জন এবং ঢাকার বাইরে ১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৫ হাজার ৯৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৫৫ জন।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৫৫ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।