দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিসংশনের বিরুদ্ধে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ইওল সাময়িকভাবে সামরিক আইন জারি করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনধারী প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার অভিসংশনের প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে।
আজ সিউল থেকে এএফপি জানায়, ‘ইয়োনহাপ’ আরও উল্লেখ করেছে যে ক্ষমতাসীন দলের বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্য পরিষ্কারভাবে জানিয়েছেন, তারা অভিসংশনের বিরুদ্ধে ভোট দেবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
