ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩১
আজকের সর্বশেষ সবখবর

হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজন আটক

সত্যের কন্ঠ
জুলাই ১৭, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
পঠিত: 517 বার
Link Copied!

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজনের একজনের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও অপরজন সানোয়ার গাজী।

মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল লোক হিরো আলমকে ঘিরে ধরে ব্যাপক মারধর করছে। মারধরের পর তারা ‘ভুয়া ভুয়া’ বলে তাকে ধাওয়া করেন।

এ সময় তাদের একজনকে বলতে শোনা যায়, ‘সে (হিরো আলম) করে টিকটক, সে হলো জোকার, সে কেন গুলশান-বনানীর এমপি হতে চায়? এমপির মানে সে জানে?’ কেউ কেউ আবার বলছিলেন, ‘তারে খালি দৌড়ানি দে, মারধর করা লাগব না।’

হিরো আলম দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন। হিরো আলম একপর্যায়ে বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান। বর্তমানে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হিরো আলম।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।