ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৩
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সত্যের কন্ঠ
নভেম্বর ২৬, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
পঠিত: 199 বার
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কোনোভাবেই কঠোর অবস্থান নিতে চায় না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে অথবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না, বরং শান্তিপূর্ণ সমাধান চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।