ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৮
আজকের সর্বশেষ সবখবর

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিরতির নীতিগত সিদ্ধান্ত ইসরাইলের

সত্যের কন্ঠ
নভেম্বর ২৬, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ
পঠিত: 255 বার
Link Copied!

অবশেষে ফ্রান্সের চাপের মুখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। লেবানন ও ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল, প্যান-আরব আশারাক আল-আওসাত এবং আল জাজিরা

গতকাল সোমবার এক জরুরি মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

এদিকে, সোমবারও হিজবুল্লাহ ইসরাইলের বিভিন্ন স্থাপনায় তিন শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা, দক্ষিণাঞ্চলের নৌ ঘাঁটি, এবং বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও অবকাঠামো।

জেরুজালেম, ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের আগে কিছু বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন। তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রধান শর্তগুলোতে সম্মতি দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েনেট জানিয়েছে, সোমবার ইসরাইলের মনোভাব লেবাননের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানান, “যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব আমরা পর্যালোচনা করেছি।” স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতায় তাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে। তিনি আরও বলেন, “এখন বল ইসরাইলের কোর্টে।”

এছাড়া, লেবানন সরকার ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোস হোচস্টেইন গত সপ্তাহে বৈরুত, জেরুজালেম এবং লেবানন সফর করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, এই সম্ভাব্য চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই শেষ সুযোগ।

তার বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির শর্ত অনুসারে ইসরাইল ও হিজবুল্লাহ প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে যাবে, যা একটি পরীক্ষামূলক চুক্তি হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।