ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

সত্যের কন্ঠ
নভেম্বর ৩, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
পঠিত: 165 বার
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আগামী ৮ নভেম্বর তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই বিদেশ সফর চূড়ান্ত হয়েছে। তার সঙ্গে মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক, নার্স এবং তিনজন সহকারীসহ মোট ১৬ জন থাকবেন। সবার ভিসা প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তার চিকিৎসার জন্য লন্ডনের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক জটিলতার কারণে তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে, তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা রাখতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরদিন রাষ্ট্রপতির নির্বাহী আদেশে আপোষহীন নেত্রী খালেদা জিয়া মুক্তি পান। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির দুই মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত হন এবং দুই বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন।

মাওলানা সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন শামীম সাঈদী। অসুস্থতার কারণে খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়েছে। বিদেশে যাওয়ার অনুমতি না পাওয়ায় দেশেই তার চিকিৎসা ও অস্ত্রোপচার করানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।