ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

৮৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

সত্যের কন্ঠ
জুন ২২, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গ্রেফতারকৃতের নাম নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০)।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন ২০২৬ রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামে তৌহিদুল ইসলামের কাঠের মিলের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন নুর মোহাম্মদ হুমায়ুন কবিরকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে রাখা ৮৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।