ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু স্মার্ট গভার্নেন্সের পথে আরেক ধাপ এগিয়েছে দক্ষিণ সিটি

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
পঠিত: 245 বার
Link Copied!

পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পুন:নবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্মার্ট গভার্নেন্সের পথে আরেক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে ‘পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুকরণ ও পুন:নবায়নের ঘোষণা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। তারই আলোকে ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পুন:নবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেলাম।’’
ট্রেড লাইসেন্স করতে এখন আর হয়রানি পোহাতে হবে না জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, ট্রেড লাইসেন্স সংক্রান্ত সব কাজ অনলাইনের মাধ্যমে হবে। এখন আর কোনো রকম হয়রানি করার সুযোগ নেই। আর দপ্তরে দপ্তরে, কার্যালয়ে-কার্যালয়ে কারো দ্বারস্থ হতে হবে না।

একজন ব্যবসায়ী মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু এবং নবায়ন পদ্ধতি চালু করা হলো। দক্ষিণ সিটির আওতাধীন ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারবেন।

তিনি বলেন, সামগ্রিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় যারা ব্যবসা করবেন সবাই এই সুফল পাবেন এবং বিডার মাধ্যমে যারা আবেদন করবেন তারাও কিন্তু এই সুফল পাবেন। বিডার নিবেদনের প্রেক্ষিতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই (ভার্সনে) ট্রেড লাইসেন্স দেয়া হচ্ছে।

শ্যামপুর শিল্পাঞ্চলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টির কথা উল্লেখ করে তাপস বলেন, ঢাকাকে নিয়ে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে শ্যামপুর শিল্পাঞ্চলে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।