ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৪
আজকের সর্বশেষ সবখবর

“৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২১, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃতের নাম আবসার মিয়া (২০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় ছৈয়দ নুরের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২১ জুন) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবসার মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আবসার মিয়া দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে স্বীকার করেছে।

উদ্ধারকৃত মাদক, জব্দকৃত মোটরসাইকেল এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।