ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২
আজকের সর্বশেষ সবখবর

২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি

সত্যের কন্ঠ
জুন ২৯, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম মোঃ তৈয়ব তাহের উদ্দিন (৩২)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪:৪০টায় গেন্ডারিয়া থানাধীন মুরগিটোলা রোডে ব্র্যাক ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে ডিবির একটি অভিযানিক দল তৈয়ব তাহেরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।