ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৪
আজকের সর্বশেষ সবখবর

১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

সত্যের কন্ঠ
জুন ২৯, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
পঠিত: 27 বার
Link Copied!

 

সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাব-১২ ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ২টার দিকে তাড়াশ থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কের চরহামকুড়িয়া এলাকার ৯ নম্বর সেতু সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. আরবী মিয়া (৩৩), ময়মনসিংহ সদর উপজেলার গলগন্ডা এলাকার বাসিন্দা এবং মো. ফারুক (১৯), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহন ও বিক্রয় কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।