ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫
আজকের সর্বশেষ সবখবর

স্লোগান একটাই শেখ হাসিনার স্লোগান : বাহাউদ্দিন নাছিম

সত্যের কন্ঠ
জুলাই ৩১, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
পঠিত: 113 বার
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, কোনো ভাইয়ের স্লোগান নয় আমাদের স্লোগান হবে একটাই জননেত্রী শেখ হাসিনার স্লোগান। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসাকে পুঁজি করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে পারি কোনো শত্রু আমাদের কিছু করতে পারবে না।

সোমবার বিকালে শহরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম বলেন, এ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবচেয়ে জনপ্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনা। যুদ্ধাপরাধীরা এখনও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। এরা কারা এরা বিএনপি। তারা স্বৈরাচারী শক্তি, তারা দেশবিরোধী শক্তি। তারা খুনি। দেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনো বন্ধ হয়নি। সংগঠনে কোন্দল ও বিভেদ দূর করতে হবে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের এখন সব সংগঠনকে শক্তিশালী করতে হবে।

তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায়। বাংলাদেশে সন্ত্রাসী রাজনীতি করার কোনো অধিকার নেই। এ সন্ত্রাসী রাজনীতি বিএনপি জামায়াত কায়েম করেছে। এ সন্ত্রাসী, আগুনের, খুনের রাজনীতি আমরা কোনোভাবে করতে দেব না। আমরা উন্নয়ন ও শান্তির কর্মসূচি করছি। এসব কর্মসূচি নিয়ে আমরা সজাগ থাকি বাংলাদেশের মানুষের শান্তির জন্য। এ দায়িত্ব পালনের জন্য আমাদের এদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে। এখনও এ সন্ত্রাসীদের আমাদের মোকাবিলা করতে হবে। একদিনে আমরা শান্তি সমাবেশ করেছি তাই বাংলাদেশে তারা কোথাও নাশকতা করতে পারেনি। একদিনের অবরোধ দিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ককটেল নিক্ষেপ করেছে। বাসে আগুন দিয়েছে ট্রাকে আগুন দিয়েছে। এর নাম কি রাজনীতি এর নাম কি আন্দোলন? এর নাম সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাস।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।