ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে : বাহাউদ্দিন নাছিম

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
পঠিত: 95 বার
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার বিকালে ঝিনাইদহ ওয়াজির আলি হাইস্কুল মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বিএনপি নেতারা প্রতিটি মুহূর্তে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের লক্ষ্য সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দেশে দাঙ্গা হাঙ্গামা সষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা।

তাদের লক্ষ্য ক্ষমতায় গিয়ে প্রগতিশীল ও দলিত মেহনতি মানুষের উন্নয়নের রাজনীতি ধ্বংস করা। দেশকে পাকিস্থানীদের তাবেদার বানানোর। মাদক, দুর্নীতি ও মাদক মুক্ত দেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।