ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ
পঠিত: 350 বার
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে এবং এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ঢাকা আগ্রহী। তিনি সহযোগিতার উদীয়মান ক্ষেত্র এবং উচ্চপর্যায়ের সফর বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে নতুন ও ক্রমবর্ধমান কর্মকাণ্ড নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে রয়্যাল সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

শাহরিয়ার আলম তার বক্তৃতায় দ্বিপাক্ষিক এই সম্পর্ক যুগ যুগ ধরে বহমান রয়েছে উল্লেখ করে বলেন, ‘বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক খাতে একটি গভীর বোঝাপড়া এবং ঘনিষ্ঠ সহযোগিতার ওপর ভিত্তি করে এই বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে ২৮ লাখ শ্রমিক নেওয়ায় জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

 

বাংলাদেশের জনশক্তি বৃদ্ধিতে বিশেষ করে ওয়ার্কার্স রিক্রুটমেন্ট অ্যান্ড স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম স্বাক্ষরে (এসভিপি) গতিশীল ভূমিকার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন শাহরিয়ার আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।