ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের মূল পর্ব শুরু

সত্যের কন্ঠ
জুলাই ১৯, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
পঠিত: 119 বার
Link Copied!

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশের’ মূল কার্যক্রম শুরু হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে উদ্যানটি। নেতাকর্মী ও সমর্থকদের ঢল সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দুপুর দুইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।

এদিকে সমাবেশ মঞ্চে দলটির আমীর শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ।

অন্যদিকে, সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় আসতে থাকেন। শনিবার সকালে ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রবেশ করতে দেখা যায়। কারো কারো হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।