ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
আজকের সর্বশেষ সবখবর

সেনাকুঞ্জে খালেদা জিয়া

সত্যের কন্ঠ
নভেম্বর ২১, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
পঠিত: 221 বার
Link Copied!

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর তিনি কোনো অনুষ্ঠানে সরাসরি অংশ নিলেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার গাড়িবহর রওনা দেয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের আরও সদস্যরাও রয়েছেন।

এর আগে, মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এএসএম কামরুল আহসান বিএনপি চেয়ারপারসনের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

শায়রুল কবির খান আরও জানান, ওইদিন দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতাদের মধ্যে ২৬ জনের নামে আমন্ত্রণপত্র গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। আমন্ত্রণপত্রটি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তারের কাছে হস্তান্তর করেন সেনা কর্মকর্তারা।

খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সেনানিবাসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির মোট ২৬ জন নেতা এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।