ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

“সিরাজগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০”

সত্যের কন্ঠ
জুন ২৪, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ থানার চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ তারিখে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন হামকুড়িয়া এলাকায় বসবাসকারী মো. ওসমান গণির মেয়ে এক গৃহবধূকে তার শয়নকক্ষে পরিকল্পিতভাবে মারধর, হাত-পা বেঁধে এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. ওসমান গণি বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২৩ জুন ২০২৬ তারিখ রাত ৮টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে ঢাকা মহানগরীর লালবাগ ও চকবাজার থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মো. আলাউদ্দিন (৪০), ২। মোছা. শিউলী খাতুন সাজেদা (৪০), ৩। মো. আল আমিন (৩২) এবং ৪। মো. শাহ জাহান আলী (৪৫)। তাদের সকলের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার হামকুড়িয়া এলাকায়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।