ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

সিটিটিসির অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ১৭, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতের নাম মো. সাদ্দাম হোসেন ওরফে সাদ্দাম (২৮)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৯টায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন বিহারীপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাদ্দাম একটি সক্রিয় মাদক কারবারি চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ঢাকায় এনে পল্লবী থানার বিহারীপল্লীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।