ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামি মোহাম্মদ আইয়ুব আলী (২৭)-কে কক্সবাজারের উখিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১:১০টায় র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২-এর বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০২৩ সালে উখিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত আইয়ুব আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ) উপধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।