ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

সরকারের দেওয়া সহজলভ্য ইন্টারনেট দিয়েই বিএনপি ডিজিটাল অপপ্রচারে লিপ্ত : তথ্যমন্ত্রী

সত্যের কন্ঠ
জুলাই ২৪, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
পঠিত: 473 বার
Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের দেওয়া সহজলভ্য ইন্টারনেট দিয়েই বিএনপি ডিজিটাল অপপ্রচারে লিপ্ত। তিনি বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে ইন্টারনেটকে সর্বজনীন সহজলভ্য করেছে, আর বিএনপি সেই সুবিধা নিয়ে ‘পেইড এজেন্ট’ দিয়ে ডিজিটাল অপপ্রচার অপরাধ সংঘটিত করছে, যা কখনোই সমীচীন নয়।’

রোববার দেওয়া বিএনপির মহাসচিবের ‘ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং শাটডাউন করে বিরোধী দলকে দমনের চেষ্টা এবং জনগণের অধিকার হরণ করা হচ্ছে’ বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাবো পেছনে ফিরে তাকাতে। উনাদের আমলে দেশে সর্বসাকুল্যে ইন্টারনেট ব্যবহার করতো ৫০ লাখ মানুষ। এখন ইন্টারনেট ব্যবহার করে ১৩ কোটি মানুষ। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ শ্লোগান দিয়ে আমাদের সরকারই ইন্টারনেটকে সহজলভ্য করেছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছে।’

মন্ত্রী আজ দুপুরে সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সাথে পরিচিতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না, বরং এই সহজলভ্যতার সুযোগ গ্রহণ করে বিএনপি তাদের ‘পেইড এজেন্ট’দের দিয়ে দেশের ভেতর ও বাইরে থেকে দেশ ও সরকারের বিরুদ্ধে বিষোদগার এবং মন্ত্রী থেকে শুরু করে সরকারদলীয় নেতাদের চরিত্রহনন করে, অপপ্রচার চালায়, গুজব ছড়ায়। তাদের ‘পেইড এজেন্ট’ নিয়োগ ইতিমধ্যেই প্রমাণিত, কয়েকজনের অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যেমন কেউ কেউ আক্ষেপ প্রকাশ করেছে- যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিলো তা দেয় নাই, সেজন্য সে আপাতত বেশি কিছু করছে না। এরকম ‘পেইড এজেন্ট’দের সাথে তারেক রহমান যে নিয়মিত বৈঠক করে তার ছবিও আমাদের কাছে আছে এবং সরকার ইন্টারনেট সহজলভ্য করার প্রেক্ষিতেই তাদের পক্ষে এ সব করা সম্ভবপর হয়েছে যেটি কখনো সমীচীন নয়, সেগুলো ডিজিটাল অপরাধ।’

মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে সময়ে সময়ে বন্ধ করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দেশে কখনো সেটি করা হয়নি। মির্জা ফখরুল সাহেব এ রকম আজগুবি কথা কোথায় পেলেন! উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে, তাদের যে ‘পেইড এজেন্ট’রা আছে তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য রোববার সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে মির্জা ফখরুলের উচিত সরকারকে ধন্যবাদ জানানো কারণ, উনি যে আজকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলে উনার মেয়েদের সাথে অস্ট্রেলিয়ায় কথা বলেন, উনাদের চেয়ারম্যানের সাথে ভিডিও কনফারেন্সে মিটিং করেন, এগুলোর সুযোগ শেখ হাসিনার বর্তমান সরকারই করে দিয়েছেন, এগুলো আগে ছিলো না। বিএনপি নেতাদের ‘বিএনপি যাতে নির্বাচনে না আসতে পাে সে জন্য তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে’ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।