ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৩
আজকের সর্বশেষ সবখবর

সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায়

সত্যের কন্ঠ
আগস্ট ২৭, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
পঠিত: 249 বার
Link Copied!

মোঃ জায়েদ হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালী দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, প্রবীন রাজনীতীবিদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ রবিবার সকাল ১১ ঘটিকায় পরিষদ কনফারেন্স হল রুমে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ দশমিনা-গলাচিপা আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীতার কথা প্রকাশ করেন।
তিনি জানান, জন্মলগ্ন থেকে দেখে আসছি আমার বংশের সকলে আওয়ামীলীগের সাথে সরাসরি সম্পৃক্ত। আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত।আশির দশক থেকে দশমিনা আওয়ামীলীগের রাজনীতি করতে এসে অনেক ঘাত- প্রতিঘাত মধ্যে থেকেই আওয়ামীলীগ করে আসছি।
তখন অনেকেই ভয়ে আওয়ামীলীগের অফিস করার জন্য একটি ঘর ভাড়া দেইনি। মরহুম আবদুল কাদের  মোল্লা সাহেব সাহস করে তার একটি ঘর ভাড়া দেন,সেই থেকে গুটি গুটি করে আজকে দশমিনা উপজেলা সবচেয়ে বড় সংগঠন হিসাবে পরিচিতি লাভ করে আসছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি থেকে সততা নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি।
আওয়ামী লীগের হয়ে দ্বিতিয় বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ১৯৮৬ সাল থেকে জাতীয় নির্বাচনে জন্য মনোনয়ন চেয়ে আসছি। পটুয়াখালী -৩ দশমিনা-গলাচিপা আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা, প্রবীন রাজনীতীবিদ, সিনিয়র রাজনৈতিক কর্মী এবং জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে মনোনয়ন চাইবো আশা করি জীবনের শেষলগ্নে আমার নেত্রী শেখ হাসিনা আমাকে বিবেচনায় নিবে। আমাকে নির্বাচন করার সুযোগ দিবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতির, প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটির সভাপতি/সাধারন সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।