মো,জায়েদ হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দশমিনা উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় ।
৬ সেপ্টেম্বর বুধবার সকালে পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার ও সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতন সহ বিপুলসংখ্যক সনাতনী ধর্মাবলম্বীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নলখোলা কালি মাতা মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালি মাতা মন্দিরে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালি মাতা মন্দিরের সভাপতি অমল কৃষ্ণ সাহা, ইউপি সদস্য রিপন কর্মকার সহ নানা শ্রেনী পেশার মানুষ। এ ছাড়া ও দিনটি পালনে পূজা, প্রার্থনা, আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
