ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা রংপুরে আসছেন ১২ বছর পর, জনসমুদ্র হবে : নানক

সত্যের কন্ঠ
জুলাই ৩১, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
পঠিত: 237 বার
Link Copied!

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আমাদের শক্তি আমাদের প্রেরণা শেখ হাসিনা তার প্রিয় রংপুরে আসছেন ১২ বছর পর। এ এক মাহেন্দ্রক্ষণ। দশ লক্ষাধিক লোক সমাগম ঘটবে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। দীর্ঘদিন পরে আসছেন শেখ হাসিনা। সামনে এগিয়ে আসছে নির্বাচন। প্রথম ধাপের কাজটি রংপুর থেকেই শুরু করছেন।’

২ আগস্ট অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভাপূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রংপুরের আরডিআরএস মিলনায়তনে আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘সাড়ে চৌদ্দ বছরের সকল অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য বিএনপি জামায়াত মাঠে নেমেছে। তারেক রহমানের লোপাট করা টাকা দিয়ে বিদেশি লবিস্ট নিয়োগ করেছে। যারা বন্দুকের নলের জোরে ক্ষমতা দখল করেছে। যারা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিল। যারা বিমানবাহিনীর হাজার হাজার অফিসার হত্যা করেছিল। সেই তারা আজ মানবতার কথা বলে। ওরা আমাদের আজ গণতন্ত্র শেখায়।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নেত্রীর নিরাপত্তা জনসভার শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার চোখ রাখতে হবে সবার ওপর। ব্যাগ থাকলে চেক করবেন। বুকে জড়িয়ে যাচাই করে ফেলবেন কাউকে সন্দেহ হলেই।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।