ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান ফখরুলের

সত্যের কন্ঠ
জুন ১২, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

 

দেশের শিশু-কিশোরদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে, যাতে শিশুরা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হয়ে উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (১২ জুন) ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে। তিনি চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে বলেন, শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে জুলাই-আগস্টে চীনের একটি প্রতিনিধি দল সফরে আসবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।