ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক মূলক কাজ দেখে অভিভূত মির্জা ফখরুল

সত্যের কন্ঠ
আগস্ট ৮, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ
পঠিত: 218 বার
Link Copied!

শিক্ষার্থীরা দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত হয়েছি এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার পঙ্গু হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তার মধ্যে অসংখ্য শিক্ষার্থী ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। শুধু কি তাই ? হাজার হাজার আহত হয়েছে। আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদেরকে দেখার জন্য। এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি সেখানে দেখলাম ৮ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রায় ৬ শ’র বেশি গুলি বিদ্ধ হয়ে আহত ভর্তি হয়েছেন। এই হাসপাতালই নয়, অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে।

তিনি বলেন, আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি সেটি দেখার মত নয় ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু তারাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে। আন্দোলন চলাকালীন এই ইনজুরি গুলো হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাই না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।